দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা যুগোপযোগী এবং কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে ইমারত বিধিমালার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ এবং দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে ঢাকা মহানগরের ইমারত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করা হবে। কমিটিকে সচিবিক সহায়তা দেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
যে আই